চট্টগ্রাম ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকায় সুযোগ নেওয়ার অভিযোগ; তদন্ত শুরু করেছে পুলিশ

গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে থাকা স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে সাঘাটা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা মোছা. মনোয়ারা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলায় মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা আতিকুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে ভুক্তভোগীর স্বামী রাতে বাড়ির বাইরে যান। এ সুযোগে অভিযুক্ত ঘরে প্রবেশ করে ওই নারীর মুখ চেপে ধরেন। পরে ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমানের বক্তব্য জানতে সরাসরি ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করেছি। তিনি ঘটনাটির সত্যতা সম্পর্কে অবহিত করেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকায় সুযোগ নেওয়ার অভিযোগ; তদন্ত শুরু করেছে পুলিশ

গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে থাকা স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আপডেট সময় : ১০:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬