চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশীয় ফলজ গাছের ১০০টি চারা রোপণ

মানিকগঞ্জে ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ কর্মসূচি: বান্দুমহিষা সচেতন যুব সংঘের উদ্যোগে ১০০টি বৃক্ষরোপণ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—গাছের সাথে মিতালী করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার হাটিপাড়া এলাকার বান্দুমহিষা সচেতন যুব সংঘ ও বারসিকের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় যুব সদস্যরা স্থানীয় নার্সারি থেকে কদবেল, আমড়া, পেয়ারা, জলপাই ও পিচফলসহ বিভিন্ন দেশীয় ফলজ গাছের মোট ১০০টি চারা সংগ্রহ করে বাড়ির আঙিনা, রাস্তার পাশ এবং স্থানীয় মসজিদ প্রাঙ্গণে রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দুমহিষা সচেতন যুব সংঘের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বারসিকের সহযোগী সমন্বয়কারী সত্যরঞ্জন সাহা এবং প্রজেক্ট অফিসার (কৃষি)।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাত, নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকি ক্রমেই বাড়ছে। এসব দুর্যোগ মোকাবিলায় দেশীয় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, পাখির আবাসস্থল সৃষ্টি এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও পরিকল্পিত বৃক্ষরোপণ ভবিষ্যতে খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। ফলে মানুষ, পশুপাখি ও প্রকৃতি—সবাই উপকৃত হবে।

যুব সংঘের সদস্যরা জানান, অতীতে ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণ করলেও এবার সংগঠিত উদ্যোগে পুরো এলাকায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বান্দুমহিষা গ্রামের প্রায় ৫০ জন যুবক ও শিক্ষার্থীকে নিয়ে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। তারা বৃক্ষরোপণের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতেও কাজ করছেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, পরিবেশ ও সমাজ রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি সবুজ ও টেকসই সমাজ গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশীয় ফলজ গাছের ১০০টি চারা রোপণ

মানিকগঞ্জে ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ কর্মসূচি: বান্দুমহিষা সচেতন যুব সংঘের উদ্যোগে ১০০টি বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৯:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬