চট্টগ্রাম ০২:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে শিবচরে ব্যতিক্রমী সম্প্রীতির আয়োজন; একসঙ্গে খেলা দেখা ও মহিষ ভোজে অংশ নিতে সব দলের সমর্থকদের আহ্বান।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে শিবচরে স্পেন সমর্থকদের মহিষ ভোজ, সব দলের সমর্থকদের উন্মুক্ত আমন্ত্রণ

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর ইউনিয়নে ব্যতিক্রমী এক সম্প্রীতির আয়োজন করেছেন স্পেন জাতীয় ফুটবল দলের সমর্থকরা। স্পেনপ্রবাসীদের আর্থিক সহযোগিতা এবং স্থানীয় সমাজসেবক ও স্পেন সমর্থক আব্দুল গফফার মুন্সী সোহাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মহিষ ভোজ, যেখানে স্পেন, আর্জেন্টিনা ও অন্যান্য দলের সমর্থকসহ এলাকার সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের মতে, এই আয়োজন কোনো নির্দিষ্ট দলের সমর্থকদের জন্য নয়; বরং বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে খেলার আনন্দ, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এর মূল লক্ষ্য। ফাইনাল ম্যাচ সবাই একসঙ্গে উপভোগ করবেন এবং পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবেন।

স্থানীয় স্পেন সমর্থকরা জানান, ফুটবলকে কেন্দ্র করে বিভক্তির পরিবর্তে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আয়োজক আব্দুল গফফার মুন্সী সোহাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অন্যদিকে, স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, ফুটবল আনন্দ ও বিনোদনের খেলা। সমর্থন ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও বন্ধুত্ব অটুট থাকা উচিত। তাই সবাই নিজ নিজ দলের সমর্থক হয়েও একই আয়োজনে অংশ নিয়ে ফাইনাল উপভোগ করবেন।

আয়োজক আব্দুল গফফার মুন্সী সোহাগ বলেন, “ফুটবল মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। তাই আমরা সব দলের সমর্থকদের একই আয়োজনে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছি। আমাদের লক্ষ্য, খেলার আনন্দ সবাই মিলে ভাগাভাগি করা।”

তিনি আরও বলেন, “ফাইনালে স্পেন জয়ী হলে সেই আনন্দ আমরা মানবতা ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতির বার্তা হিসেবে উদযাপন করতে চাই।”
স্থানীয় সচেতন মহলের মতে, খেলাকে কেন্দ্র করে এ ধরনের সম্প্রীতির উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং ক্রীড়া সংস্কৃতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে শিবচরে ব্যতিক্রমী সম্প্রীতির আয়োজন; একসঙ্গে খেলা দেখা ও মহিষ ভোজে অংশ নিতে সব দলের সমর্থকদের আহ্বান।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে শিবচরে স্পেন সমর্থকদের মহিষ ভোজ, সব দলের সমর্থকদের উন্মুক্ত আমন্ত্রণ

আপডেট সময় : ০৮:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬