চট্টগ্রাম ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

রাতে দায়িত্ব শেষে বিশ্রামে যান, সকালে ফোনে সাড়া না পেয়ে কক্ষ থেকে উদ্ধার; মৃত্যুর প্রকৃত কারণ জানতে চলছে আইনগত প্রক্রিয়া

লোহাগাড়া থানার ব্যারাকে এসআই মো. আজিজুল হকের মরদেহ উদ্ধার, স্ট্রোকে মৃত্যুর প্রাথমিক ধারণা

নুরুল আমিন
  • আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগাড়া, চট্টগ্রাম | ১৮ জুলাই ২০২৬: চট্টগ্রামের লোহাগাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. আজিজুল হক-এর মরদেহ থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) দিবাকালীন দায়িত্ব পালন শেষে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে থানা কম্পাউন্ডে অবস্থিত নিজ শয়নকক্ষে বিশ্রাম নিতে যান এসআই মো. আজিজুল হক। পরদিন সকাল প্রায় ১১টার দিকে সরকারি প্রয়োজনে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পরে সহকর্মীরা তাঁর কক্ষে গিয়ে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁকে বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, তিনি আগেই মারা গেছেন। এ সময় তাঁর শরীর ঠান্ডা ও শক্ত হয়ে গিয়েছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, রাত ১২টা ৩০ মিনিটের পর কোনো এক সময়ে তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সুরতহাল, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। পুলিশ জানিয়েছে, এসব প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, এসআই মো. আজিজুল হকের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে। তাঁর পিতা মৃত আনোয়ারুল হক এবং মাতা নাছিমা খাতুন। বর্তমানে তাঁর পরিবারের বসবাস যশোর সদর উপজেলার আরৎপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ এসআই আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “এসআই মো. আজিজুল হকের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও জানান, থানার প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে সাতক্ষীরার গ্রামের বাড়িতে পাঠানো হবে।
এসআই মো. আজিজুল হকের আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানা পুলিশ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের ভাষ্য, তিনি একজন সৎ, দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে পুলিশ বাহিনী একজন নিষ্ঠাবান সদস্যকে হারালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাতে দায়িত্ব শেষে বিশ্রামে যান, সকালে ফোনে সাড়া না পেয়ে কক্ষ থেকে উদ্ধার; মৃত্যুর প্রকৃত কারণ জানতে চলছে আইনগত প্রক্রিয়া

লোহাগাড়া থানার ব্যারাকে এসআই মো. আজিজুল হকের মরদেহ উদ্ধার, স্ট্রোকে মৃত্যুর প্রাথমিক ধারণা

আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬