চট্টগ্রাম ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বাঁশখালীর কাথরিয়ায় বন্যাদুর্গত অসহায় পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতারা

চট্টগ্রামে বন্যাদুর্গত পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দল, মেয়র ডা. শাহাদাত হোসেনের অর্থায়নে বাঁশখালীতে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ১৭ জুলাই ২০২৬: চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের অর্থায়নে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক পাঠান গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
“ত্রাণ নয়, চট্টলার পাশে আছি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বন্যাদুর্গত পরিবারের হাতে জরুরি সহায়তা তুলে দেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব মো. সালাউদ্দিন রাসেল মির্জা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার বসর, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ রাকিব এবং স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল খালেক নান্টু, সদস্য-সচিব মো. আব্দুল আল মামুন জুয়েল মির্জা, নেতা সদস মিয়া, আলম জিহাদসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। ভবিষ্যতেও বন্যাদুর্গত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাঁশখালীর কাথরিয়ায় বন্যাদুর্গত অসহায় পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতারা

চট্টগ্রামে বন্যাদুর্গত পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দল, মেয়র ডা. শাহাদাত হোসেনের অর্থায়নে বাঁশখালীতে উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৪:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬