চট্টগ্রাম ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও শিক্ষার্থীদের মাঝে ৪৩টি সেলাই মেশিন ও ৬৫টি বাইসাইকেল বিতরণ

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ১৬ জুলাই ২০২৬: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ বিশেষ কর্মসূচির উদ্দেশ্য হলো সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা।

তিনি বলেন, “যেসব নারী সেলাই মেশিন পেয়েছেন, তারা যেন এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। একই সঙ্গে যেসব শিক্ষার্থী বাইসাইকেল পেয়েছে, তারা যেন দূরবর্তী বিদ্যালয়ে সহজে যাতায়াত করে নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে পারে। শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। সরকারের এ সহায়তা কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের জীবনমান উন্নত করবেন বলে আমি আশা করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৪৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে সেলাই মেশিন এবং ৬৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।
সরকারের এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা ও আত্মকর্মসংস্থানে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও শিক্ষার্থীদের মাঝে ৪৩টি সেলাই মেশিন ও ৬৫টি বাইসাইকেল বিতরণ

আপডেট সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬