ধারাবাহিক কর্মসূচির তৃতীয় ধাপে ২৫০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান
চকরিয়ার কাকারায় বিএনপি নেতা নেছার উদ্দিন মনুর নিজস্ব অর্থায়নে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা সালাহউদ্দিন আহমদের পক্ষে এবং চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় কাকারা লোটনী এলাকায় নিজ বাসভবনে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নেছার উদ্দিন মনু।
এ সময় নেছার উদ্দিন মনু জানান, ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় দফায় ২৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক দায়িত্ব। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক দপ্তর সম্পাদক শোয়াইবুল ইসলাম এম.এ., কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।





















