চট্টগ্রাম ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ভোলা সদরের বালিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত বোট জব্দ

ভোলায় স্থানীয় জনতার সহায়তায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তিন সহযোগী আটক

বিশেষ প্রতিনিধি : ইমন রহমান
  • আপডেট সময় : ১২:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার (৫৫) ও তার তিন সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলা সদর থানার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনগণ ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে আটক করে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়
পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় আটক ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ডাকাতি, চোরাচালান ও অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলা সদরের বালিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত বোট জব্দ

ভোলায় স্থানীয় জনতার সহায়তায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তিন সহযোগী আটক

আপডেট সময় : ১২:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬