চট্টগ্রাম ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়েছে

আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত, যুব উন্নয়নে দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি | ১৩ জুলাই ২০২৬ :
বরগুনার আমতলীতে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এনএসএসের (NSS) ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে বার্নফন্ডেন ও সিডার সহযোগিতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, যুবসমাজকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুবকদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সিকদার, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ সেলিম, আমতলী এ. কে. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান এবং আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ-এর আমতলী প্রতিনিধি মো. হায়াতুজ্জামান মিরাজ।
অনুষ্ঠানে ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী (পিসি) শেখ কবির হোসেন।

বক্তারা বলেন, যুবকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
পরিচিতি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়েছে

আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত, যুব উন্নয়নে দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ

আপডেট সময় : ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬