চট্টগ্রাম ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান; জুয়াড়িরা পালিয়ে রেখে যায় প্লাস্টিক, বস্তা ও জুতা-স্যান্ডেল

দুর্গাপুরে গ্রাম পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযান, প্লাস্টিক-বস্তা ও জুতা-স্যান্ডেল জব্দ

আশিকুজ্জামান রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট জেলার দুর্গাপুর ইউনিয়নে মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় গ্রাম পুলিশ। ইউনিয়ন পরিষদের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জুয়াড়িদের ফেলে যাওয়া প্লাস্টিক, বস্তা এবং বেশ কয়েক জোড়া জুতা-স্যান্ডেল জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসার গোপন তথ্য পায় গ্রাম পুলিশ। তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় গ্রাম পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গ্রাম পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা জুয়ার আসরে ব্যবহৃত প্লাস্টিক, বস্তা এবং তাড়াহুড়ো করে পালানোর সময় বেশ কয়েক জোড়া জুতা-স্যান্ডেল ঘটনাস্থলে ফেলে যায়।

অভিযানে অংশ নেওয়া এক গ্রাম পুলিশ সদস্য বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এলাকায় মাদক, জুয়া কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।”

স্থানীয় বাসিন্দারা গ্রাম পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে গ্রামীণ এলাকায় মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান; জুয়াড়িরা পালিয়ে রেখে যায় প্লাস্টিক, বস্তা ও জুতা-স্যান্ডেল

দুর্গাপুরে গ্রাম পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযান, প্লাস্টিক-বস্তা ও জুতা-স্যান্ডেল জব্দ

আপডেট সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬