জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান, নতুন কর্মস্থলে সাফল্য কামনা
গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হকের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম-এর বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার তাঁর কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায়ী অতিথি তাঁর বক্তব্যে গোপালগঞ্জ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জনসেবার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন উপস্থিত সকল কর্মকর্তা।


















