চট্টগ্রাম ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বকেয়া লভ্যাংশ পরিশোধ, অবৈধ টার্মিনেশনের তদন্ত ও অনিয়মের জবাবদিহিতা দাবি

১৬ বছরের বঞ্চনার অবসান ও ৫% লভ্যাংশের দাবিতে গ্রামীণফোন শ্রমিকদের আল্টিমেটাম, সংবাদ সম্মেলনে কঠোর হুঁশিয়ারি

আরিয়ান ইসলাম হৃদয়
  • আপডেট সময় : ০৪:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা | ৩০ জুন ২০২৬: দীর্ঘ ১৬ বছর ধরে বকেয়া ৫ শতাংশ লভ্যাংশ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে তা অবিলম্বে পরিশোধের দাবিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গ্রামীণফোনের শ্রমিকরা। একই সঙ্গে অবৈধ চাকরিচ্যুতি (টার্মিনেশন) এবং শ্রমিকদের প্রাপ্য অর্থ আত্মসাতের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা দাবি করেছেন তারা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর নেতারা এসব দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে হাজারো শ্রমিক তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। বিভিন্ন সময়ে শ্রমিকদের পাওনা ৫ শতাংশ লভ্যাংশ পরিশোধ না করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করেছে বলে অভিযোগ করা হয়। এছাড়া অবৈধভাবে চাকরিচ্যুতি এবং বিলম্বজনিত জরিমানার অর্থ আত্মসাতের অভিযোগও উত্থাপন করেন তারা।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা স্পষ্ট ভাষায় জানান, “আর কোনো তালবাহানা নয়, সময়ক্ষেপণ আর সহ্য করা হবে না। ১৬ বছরের প্রতারণা ও বঞ্চনার অবসান আজই চাই।”

সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—গত ১৬ বছরের বকেয়া ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে পরিশোধ।
১.অবৈধ টার্মিনেশনের ঘটনায় তদন্ত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন বা যথাযথ ক্ষতিপূরণ।
২.আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা।
৩.শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যকর হস্তক্ষেপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং গ্রামীণফোন কর্তৃপক্ষের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।
এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়নি। তাদের প্রতিক্রিয়া পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বকেয়া লভ্যাংশ পরিশোধ, অবৈধ টার্মিনেশনের তদন্ত ও অনিয়মের জবাবদিহিতা দাবি

১৬ বছরের বঞ্চনার অবসান ও ৫% লভ্যাংশের দাবিতে গ্রামীণফোন শ্রমিকদের আল্টিমেটাম, সংবাদ সম্মেলনে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৪:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬