চট্টগ্রাম ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ঝিরারপাড় এলাকায় সন্ধ্যায় ভয়াবহ হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসী শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিরারপাড় এলাকায় শফিকুল ইসলাম কালা মিয়া (৩২) নামের এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার রিয়াজুদ্দিন মেস্তরির বাড়ির দুলা মিয়ার ছেলে এবং রফিকুল ইসলামের ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঝিরারপাড় ঈদগাহ মাঠের পাশে নিজ বাড়ির অদূরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় একটি অটোরিকশা চালক রাস্তার পাশে গোঙানির শব্দ শুনে যান থামিয়ে দেখতে পান, সেখানে শফিকুল ইসলাম রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় পড়ে আছেন।

পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়দের অভিযোগ, একজন প্রবাসীকে এভাবে কুপিয়ে হত্যা করায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝিরারপাড় এলাকায় সন্ধ্যায় ভয়াবহ হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসী শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি

আপডেট সময় : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬