চট্টগ্রাম ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পরিবেশ সংরক্ষণ ও নগরীতে সবুজায়ন বৃদ্ধিতে সিএমপির পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত

দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনারের বৃক্ষরোপণ অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীতে সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী দামপাড়া পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

(২৪ জুন) দামপাড়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। একই সঙ্গে পুলিশ লাইন্সের চলমান সবুজায়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে পরিবেশবান্ধব উদ্যোগ আরও সম্প্রসারণ এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্য।

সিএমপি সূত্র জানায়, নগরীতে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগের ধারাবাহিকতায় দামপাড়া পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা হবে, যাতে দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিবেশ সংরক্ষণ ও নগরীতে সবুজায়ন বৃদ্ধিতে সিএমপির পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত

দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনারের বৃক্ষরোপণ অভিযান

আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬