চট্টগ্রাম ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

দেশবিরোধী অপপ্রচার, রাজনৈতিক অস্থিতিশীলতা ও জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। গণতন্ত্র, শান্তি, স্থিতিশীলতা ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব এবং ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু।

সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সদস্য মো. মাসুদুল হক মৃধা মোমিন, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মো. রবিন হোসেন, হাফিজ বাবুসহ মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানার নেতৃবৃন্দ এবং ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশবিরোধী অপতৎপরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেশবিরোধী অপপ্রচার, রাজনৈতিক অস্থিতিশীলতা ও জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল

আপডেট সময় : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬