চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দারিয়ারকুল গ্রামে বাবা-মায়ের কবরের পাশে গলায় ফাঁস; ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে প্রেরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ২১ জুন ২০২৬ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২১ জুন) ভোরে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

নিহত শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় (৫৮) উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক সংকট ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বিদ্যুৎ কান্তি রায়। রবিবার ভোর ৪টার দিকে তিনি নিজ বাড়ির বাইরে বাবা-মায়ের কবরের পাশে থাকা একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী জানান, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে যে নিহত শিক্ষক ঋণের বোঝা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সকালে স্থানীয় লোকজন গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় শিক্ষা মহল ও এলাকাবাসী প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দারিয়ারকুল গ্রামে বাবা-মায়ের কবরের পাশে গলায় ফাঁস; ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে প্রেরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬