চট্টগ্রাম ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ; নদীর নাব্যতা ও মৎস্য বন্দরের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, রাতারাতি ঘর নির্মাণে ক্ষোভ

পটুয়াখালী নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া (পটুয়াখালী) | ১৯ জুন ২০২৬ : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বাজারের কাঠপট্টি রোড সংলগ্ন নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহলের সহযোগিতায় এবং অবৈধ অর্থের লেনদেনের মাধ্যমে নদীর তীরবর্তী সরকারি জমি দখল করে রাতারাতি সেখানে ঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে মহিপুর বাজারের কাঠপট্টি রোড এলাকায় নদীর পাড়ের একটি অংশে ঘর উত্তোলন করা হয়। সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে বিস্ময় প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে খালি থাকা ওই জায়গায় হঠাৎ করে স্থাপনা নির্মাণের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ফারুক হোসেন (পিতা-মোস্তফা, সাং-মহিপুর) সরকারি খাস জমি দখল করে ঘর নির্মাণ করেছেন। এ কাজে প্রভাবশালী কিছু ব্যক্তি প্রায় দুই লাখ টাকার বিনিময়ে তাকে সহায়তা করেছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় জেলেরা জানান, মহিপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র ও মৎস্য বন্দর। প্রতিদিন শত শত সামুদ্রিক মাছ ধরার ট্রলার নদীর তীরে নোঙর করে।

নদীর পাড়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও জমি দখল চলতে থাকলে ট্রলার নোঙরের স্থান সংকুচিত হবে এবং মৎস্য বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী মহল মহিপুরের নদীর তীর দখল করে সরকারি খাস জমি বেহাত করছে। অতীতে নদীর পাড় দখল ও ভরাটের কারণে নদীর প্রশস্ততা কমে গেছে। ফলে ফাতরার চর সংলগ্ন খালগোড়া এলাকার মোহনায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। বর্তমানে বড় জাহাজ ও লঞ্চ সহজে চলাচল করতে পারছে না এবং ভাটার সময় মাছ ধরার ট্রলার প্রবেশেও সমস্যার সৃষ্টি হচ্ছে।

পরিবেশ সচেতন নাগরিকরা মনে করছেন, নদীর তীর দখল অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে, নাব্যতা আরও কমে যাবে এবং ভবিষ্যতে মহিপুর মৎস্য বন্দরের অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা মহিপুর ভূমি অফিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা অপসারণ এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ; নদীর নাব্যতা ও মৎস্য বন্দরের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, রাতারাতি ঘর নির্মাণে ক্ষোভ

আপডেট সময় : ১০:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬