চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

শিবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে ট্রাক, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার; মামলা প্রক্রিয়াধীন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল ভারতীয় সিরাপ ও ৫৮৫ ইয়াবা উদ্ধার, আটক ২

মাহিদুল ইসলাম ফরহাদ জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় : ০২:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৩৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ জুন রাত আনুমানিক ১০টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্ববর্তী পাকা সড়কে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি চালিয়ে ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানের সময় ট্রাকের চালক মো. রিয়াদ হোসেন (২০) কে আটক করা হয়। ট্রাক, মাদকদ্রব্য ও একটি মোবাইল ফোনসহ জব্দকৃত মালামালের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
এদিকে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির আরেকটি টহলদল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ অভিযানে উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে ট্রাক, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার; মামলা প্রক্রিয়াধীন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল ভারতীয় সিরাপ ও ৫৮৫ ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০২:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬