চট্টগ্রাম ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে ৬০ শিক্ষককে প্রশিক্ষণ, মেন্টর তৈরির কর্মশালা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ১৬ জুন ২০২৬ : শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষক (মেন্টর) তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” প্রতিপাদ্যে মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারকে নয়, বরং একটি সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। একটি সুস্থ, মেধাবী ও নৈতিক প্রজন্ম বিনির্মাণে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজের মধ্যে সিগারেটসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও কার্যকর করতে হবে। শিক্ষকদের শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ গ্রহণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটিকে সক্রিয় রাখতে হবে এবং নিয়মিত সভা ও কার্যক্রমের মাধ্যমে এর অগ্রগতি নিশ্চিত করতে হবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এসব শিক্ষক মেন্টর হিসেবে নিজ নিজ প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন, যা শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে ৬০ শিক্ষককে প্রশিক্ষণ, মেন্টর তৈরির কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬