চট্টগ্রাম ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের নিয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীদের অঙ্গীকার

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলা ১৪৩৩ সনের আষাঢ় মাসের প্রথম দিনে সোমবার (১৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এই সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চিরসবুজ বাংলাদেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষার এবং রাজশাহী মহানগর ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রাফিউল ইসলাম রাফি।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় মাঠ ও আশপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয় এবং রোপণ করা প্রতিটি গাছ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের নিয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীদের অঙ্গীকার

আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬