চট্টগ্রাম ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সৈকতের পরিবেশ ধ্বংসের অভিযোগে প্রশাসনের অভিযান, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা

কুয়াকাটার লেম্বুরবনে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

রিপন সাব্বির, কালাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যটননগরী কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকেই কুয়াকাটার লেম্বুরচর এলাকায় স্কেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে সৈকত থেকে বালু উত্তোলন শুরু হয়। পরে ট্রাকযোগে সেই বালু বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। দ্রুত ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্ত মহিবুল্লাহকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “কুয়াকাটা সমুদ্র সৈকত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও জাতীয় সম্পদ। সৈকতের পরিবেশ ধ্বংস কিংবা সৌন্দর্যহানিকর কোনো কর্মকাণ্ডই বরদাশত করা হবে না।

প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় পরিবেশবাদী, পর্যটন ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা প্রশাসনের এ তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে কুয়াকাটার পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে এবং পর্যটকদের জন্য সৈকত আরও নিরাপদ ও আকর্ষণীয় হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সৈকতের পরিবেশ ধ্বংসের অভিযোগে প্রশাসনের অভিযান, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা

কুয়াকাটার লেম্বুরবনে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬