চট্টগ্রাম ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সালথার সোনাপুর ইউনিয়নকে আধুনিক, ডিজিটাল, মাদকমুক্ত ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান সমাজসেবক সরওয়ার হোসেন মাতুব্বর

সোনাপুর ইউনিয়নকে আধুনিক, ডিজিটাল ও মাদকমুক্ত করতে চান সমাজসেবক সরওয়ার হোসেন মাতুব্বর

মোঃ ইলিয়াস খান
  • আপডেট সময় : ০৪:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর, সালথা | ৭ জুন ২০২৬: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নকে আধুনিক, ডিজিটাল, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দাঙ্গা-ফ্যাসাদমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ফুকরা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সরওয়ার হোসেন মাতুব্বর।

দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক ও নৈতিক সহযোগিতা করে আসছেন তিনি। স্থানীয়দের ভাষ্যমতে, সাধারণ মানুষের যেকোনো সমস্যা ও দুর্যোগে তিনি দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব অর্থায়নে বিভিন্ন রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সরওয়ার হোসেন মাতুব্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ক্রীড়া উন্নয়নেও বিশেষভাবে সম্পৃক্ত। এলাকার বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় পৃষ্ঠপোষকতা রয়েছে।

এ বিষয়ে সরওয়ার হোসেন মাতুব্বর বলেন, “আমি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর। যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের সেবা করে যাব এবং তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখব। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “সোনাপুর ইউনিয়নের মানুষ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি ইউনিয়নের প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করব। কোথাও কাঁচা রাস্তা থাকবে না, মানুষের যাতায়াতে কোনো ভোগান্তি থাকবে না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি বেকারত্বমুক্ত ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন দেখি।”

সমাজসেবক সরওয়ার হোসেন মাতুব্বর জানান, কোনো ব্যক্তি বিপদে পড়লে তার পরিচয় বা রাজনৈতিক মতাদর্শ বিবেচনা না করে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা করতে আগ্রহী। তিনি সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং অবকাঠামোগত উন্নয়নে সরওয়ার হোসেন মাতুব্বরের অবদান সোনাপুর ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সালথার সোনাপুর ইউনিয়নকে আধুনিক, ডিজিটাল, মাদকমুক্ত ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান সমাজসেবক সরওয়ার হোসেন মাতুব্বর

সোনাপুর ইউনিয়নকে আধুনিক, ডিজিটাল ও মাদকমুক্ত করতে চান সমাজসেবক সরওয়ার হোসেন মাতুব্বর

আপডেট সময় : ০৪:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬