চট্টগ্রাম ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের বার্তা নিয়ে সাপাহারে নানা কর্মসূচি পালন

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার, নওগাঁ | ৭ জুন ২০২৬

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ জুন ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের আয়োজনে উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সকাল ৯টায় গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ফারহানা ঊর্মি, জাহাঙ্গীর আলম, নাসরিন আক্তারসহ গোয়ালা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের বার্তা নিয়ে সাপাহারে নানা কর্মসূচি পালন

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬