ধর্মীয় সম্প্রীতি, শিক্ষার প্রসার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখা গুণীজনদের সম্মাননা এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
রাউজানে আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে বুদ্ধ জয়ন্তী উদযাপন, গুণীজন সংবর্ধনা ও ধর্মীয় বৃত্তি প্রদান
- আপডেট সময় : ০৩:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

রাউজান, চট্টগ্রাম | ২ জুন ২০২৬ : চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ জয়ন্তী উদযাপন, গুণীজন সংবর্ধনা এবং ধর্মীয় স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আবুরখীল কেন্দ্রীয় বিহার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী, শিক্ষার্থী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভদন্ত ধর্মশ্রী থেরের সঞ্চালনায় এবং আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের সভাপতি অরুনানন্দ মহাথেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানশীল ব্যক্তিত্ব ও উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ধর্মপ্রিয় মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ও দানশীল ব্যক্তিত্ব সত্যজিত বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মডেল পাবলিক স্কুলের সভাপতি লায়ন টিংকু বড়ুয়া।
আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মদূত সোবিতানন্দ মহাথের। ধর্মালোচনা করেন ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত দেবমিত্র মহাথের, ভদন্ত উক্কট্টা পাঞা থের, ভদন্ত ধর্মদর্শন থের, নাগসেন ভিক্ষু এবং বিনয় বংশ ভিক্ষু।
অনুষ্ঠানে কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব অজিত কুমার বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুপয়ন বড়ুয়া কাজল এবং আবুরখীল কেন্দ্রীয় বিহার উন্নয়ন ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বরণ বড়ুয়া।
শিক্ষা বিস্তার ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ এবং আবুরখীল গ্রামের কৃতি সন্তান শিক্ষাবিদ প্রফেসর ড. সুব্রত বিকাশ বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সম্বল কুমার বড়ুয়া ও শিক্ষক সনদ কুমার বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা রুমা বড়ুয়া ও রিগ্যান বড়ুয়া।
অনুষ্ঠানে আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের ফান্ডে বিভিন্ন দাতা অনুদান প্রদান করেন। পরে তহবিলের পক্ষ থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ধর্মীয় বৃত্তি, শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বৌদ্ধ ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং শিক্ষার প্রসারে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।














