চট্টগ্রাম ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

পারিবারিক কলহের জেরে পণ্ডিত বানা গ্রামে মর্মান্তিক ঘটনা, অভিযুক্ত ছেলে পলাতক

আলফাডাঙ্গায় ছেলের কোদালের আঘাতে মায়ের মৃত্যু, অভিযুক্ত পলাতক

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৪:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর | ২৮ মে ২০২৬ : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে ফুলজান বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফুলজান বেগম ওই গ্রামের হাফিজুর শেখের স্ত্রী। অভিযুক্ত হোসেন শেখ (২৫) তার ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন শেখ পেশায় দিনমজুর। কয়েক মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাকী বসবাস করতেন এবং নিজেই রান্না করে খেতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার সকালে হোসেন শেখের ঘরের সামনে ফুলের চারা রোপণ করতে যান তার মা ফুলজান বেগম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ফুলজান বেগম মারা যান।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক কলহের জেরে পণ্ডিত বানা গ্রামে মর্মান্তিক ঘটনা, অভিযুক্ত ছেলে পলাতক

আলফাডাঙ্গায় ছেলের কোদালের আঘাতে মায়ের মৃত্যু, অভিযুক্ত পলাতক

আপডেট সময় : ০৪:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬