চট্টগ্রাম ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঈদুল আযহা উপলক্ষে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা বিতরণ

উখিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ, ১৫০ দুঃস্থ পরিবার পেল সহায়তা

সিরাজুল কবির বুলবুল
  • আপডেট সময় : ০৪:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়া, কক্সবাজার | ২৭ মে ২০২৬ : পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত নগদ অর্থ উখিয়ার দুঃস্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ১১টায় উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এবং উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫০ জন গরীব ও দুঃস্থ মানুষের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, ঈদুল আযহার আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদুল আযহা উপলক্ষে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা বিতরণ

উখিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ, ১৫০ দুঃস্থ পরিবার পেল সহায়তা

আপডেট সময় : ০৪:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬