চট্টগ্রাম ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার; মামলায় এখন পর্যন্ত আটক ২

সালথায় লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সি গ্রেপ্তার

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৭:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর, সালথা | ২৫ মে ২০২৬ : ফরিদপুরের সালথায় আলোচিত লিচু বাগান মালিক আজিজুল মোল্লা হত্যা মামলায় স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রাজু মুন্সি (৩৫) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। রবিবার (২৪ মে) গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাজু মুন্সি উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংলারাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে। তিনি সোনাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, আজিজুল মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি রাজু মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিহত আজিজুল মোল্লা হত্যা মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, “রাজু মুন্সির গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। থানার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে থাকলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।”

স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং লিচু বাগান মালিক আজিজুল মোল্লার বাগানে নির্মিত টং ঘরে দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক মাদক সেবন করতেন। এছাড়া বাগান থেকে লিচু চুরির অভিযোগও ছিল।

গত ১৩ মে বিকেলে আজিজুল মোল্লার ছেলে আকরাম মোল্লা অভিযুক্তদের বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে সন্ধ্যায় বিষয়টি নিয়ে ফুলবাড়িয়া বাজারে কথা বলতে গেলে আজিজুল মোল্লার সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ ফজলুল হক মোল্লা বাদী হয়ে ১৫ মে সালথা থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সিকেও আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার; মামলায় এখন পর্যন্ত আটক ২

সালথায় লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬