চট্টগ্রাম ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ফরিদপুর–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, শোকের ছায়া এলাকায়

ফরিদপুরের নগরকান্দায় বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর | ২৪ মে ২০২৬ : ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনাটি ঘটে রোববার সকাল সোয়া ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শংকরপাশা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসি বাসটি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৩৬) ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি অ্যাম্বুলেন্স মাদারীপুর থেকে ফরিদপুরে আসছিল। সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে শংকরপাশা এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অ্যাম্বুলেন্সে আটকে পড়া চারজনকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬৫), তার স্ত্রী মাজেদা আক্তার (৫৫), জাহাঙ্গীর মোল্লার ভাই আলমগীর মোল্লা (৬০), তার স্ত্রী খুশীদা বেগম (৫০) এবং অ্যাম্বুলেন্স চালক একই এলাকার কাউসার হোসেন (২৮)।

দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বাসটির বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
দুপুর ১২টার দিকে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান। শোকাহত পরিবেশে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। নিহত জাহাঙ্গীর মোল্লার ভাগ্নি জাফরিন আক্তার বলেন, তার মামাকে চিকিৎসার জন্য সকালে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে আনা হচ্ছিল, কিন্তু পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফরিদপুর–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, শোকের ছায়া এলাকায়

ফরিদপুরের নগরকান্দায় বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত

আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬