চট্টগ্রাম ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বরগুনার আমতলীতে মা-হারা মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আপন খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ, পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমতলীতে এতিম মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী, বরগুনা | ২৪ মে ২০২৬ : বরগুনার আমতলী উপজেলায় এক এতিম মাদরাসা শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগে তার আপন খালু মো. আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আলমগীর হোসেন কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের নূর হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।
অভিযোগে বলা হয়, রোজার ঈদের সময় তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় মা-হারা ওই কিশোরী নানার বাড়িতে থেকে স্থানীয় মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছিল।

গত ১৮ মে সকাল ১০টার দিকে মেয়েটির নানা-নানী বাড়ির বাইরে গেলে ঘরে একা থাকা অবস্থায় তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর প্রথমে বিষয়টি পারিবারিকভাবে গোপন রাখা হলেও পরবর্তীতে পুনরায় নির্যাতনের চেষ্টা হলে বিষয়টি প্রকাশ পায়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হলে শনিবার রাতে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

রবিবার সকালে ভুক্তভোগীর নানী বাদী হয়ে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগীকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।
ভুক্তভোগী কিশোরী জানান, তিনি ছোটবেলায় মা হারিয়েছেন এবং নানার বাড়িতে থেকে পড়াশোনা করছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ হাসনাইন পারভেজ জানান, মামলা গ্রহণ করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বরগুনার আমতলীতে মা-হারা মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আপন খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ, পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমতলীতে এতিম মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

আপডেট সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬