চট্টগ্রাম ০১:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাজশাহী কলেজের সামনে বিভাগীয় মানববন্ধনে ৪ দফা দাবি তুলে ধরলেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

রাজশাহীতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন, চাকরি রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবি

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | ২৩ মে ২০২৬ : সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজশাহীতে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে ‘সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হন। পরে সকাল সাড়ে ১০টায় সেখান থেকে মানববন্ধনের উদ্দেশ্যে রওনা দেন তারা।

মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীরা রাজশাহী কলেজের ১৭ নম্বর গ্যালারি হাজী মুহম্মদ মহসিন ভবনে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের সভাপতি মো. এহসানুল কবীর ইমন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন আহম্মেদ।
মানববন্ধনে আন্দোলনরত কর্মচারীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১. সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত করে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২. চাকরি নিয়মিতকরণের আগ পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি প্রদান করতে হবে।
৩. দীর্ঘদিন অস্থায়ীভাবে কর্মরতদের বাইরে নতুন নিয়োগ বন্ধ করে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
৪. অস্থায়ী কর্মচারীদের ছাঁটাই বন্ধ ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীরা জানান, দেশের ৩৩০টি পুরাতন সরকারি কলেজে তারা ১ থেকে ৩৬ বছর ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের মাধ্যমে নিয়োগ পেলেও তাদের চাকরি এখনো রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়নি।

বক্তারা বলেন, দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন করেও তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অনেক কর্মচারীর বয়স সরকারি চাকরির নির্ধারিত সীমা অতিক্রম করেছে। সামান্য বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি শফিকুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, মো. আরিফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. মোতালেব হোসেন পাপ্পু, মো. নুরুল আমিন, মো. আবুল বাসার, মো. সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি মো. বদিউজ্জামান নয়ন, উপদেষ্টা মো. আলফাজ হোসেনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী কলেজের সামনে বিভাগীয় মানববন্ধনে ৪ দফা দাবি তুলে ধরলেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

রাজশাহীতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন, চাকরি রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবি

আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬