চট্টগ্রাম ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

দূর্লভপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ২৩ মে ২০২৬ : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দূর্লভপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)। শুক্রবার (২৩ মে) ভোরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি মো. আবু সাঈদ (২৪)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর এলাকার মৃত আবুল কালামের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০-বিজিবির একটি টহল দল। এসময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামিকে শনিবার দুপুরে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
স্থানীয় সচেতন মহল সীমান্ত এলাকায় বিজিবির এমন সফল অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দূর্লভপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬