চট্টগ্রাম ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতার আহ্বান ইউএনও’র

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৮:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর, সালথা | ২১ মে ২০২৬ : ফরিদপুরের সালথা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহিন, সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবরা।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ দবির উদ্দিন বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনোভাবেই সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতার আহ্বান ইউএনও’র

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা

আপডেট সময় : ০৮:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬