চট্টগ্রাম ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঢাকার যানজট, রেলক্রসিং সংকট ও প্রশাসনিক জটিলতা ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা বলে মন্তব্য

সামাজিক-রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা ও যানজট দূর করাই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা | ২১ মে ২০২৬ :
দেশের অর্থনীতিকে আরও সচল, গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে হলে সামাজিক-রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা এবং ভয়াবহ যানজট দূর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান।

তিনি বলেন, উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনায় সময়, শ্রম ও অর্থের অপচয় অনেক বেশি। বিশেষ করে রাজধানী ঢাকার তীব্র যানজট, রেলক্রসিং সমস্যা এবং প্রশাসনিক জটিলতা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক দৈনিক বাণিজ্য প্রতিদিন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি পত্রিকাটির সম্পাদক গিয়াস উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেন। এ সময় দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডিপি চেয়ারম্যান বলেন, “ঢাকা সিটির ভেতরে প্রায় ১৭ থেকে ১৮টি রেলক্রসিং থাকায় সাধারণ মানুষকে প্রতিদিন দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। অনেকে দিনে ৭ থেকে ৮ ঘণ্টাও রাস্তায় নষ্ট করছেন। উন্নত দেশে যে কাজ ১ থেকে ২ ঘণ্টায় সম্পন্ন হয়, বাংলাদেশে তা কখনো কখনো পুরো দিন লেগে যায়।”

তিনি আরও বলেন, এ ধরনের সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ছে, সময়মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিনিয়োগকারীদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
‘বাণিজ্য প্রতিদিন’-এর ভূয়সী প্রশংসা করে আনোয়ারুল ইসলাম চান বলেন, দেশের হাতে গোনা কয়েকটি বাণিজ্যভিত্তিক গণমাধ্যমের মধ্যে পত্রিকাটি ইতোমধ্যে নিজস্ব স্বকীয়তা তৈরি করতে সক্ষম হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি আগামী দিনে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বাজারব্যবস্থা, পরিবহন সংকট, ফুটপাত দখল এবং সাধারণ মানুষের চলাচলের সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ‘বাণিজ্য প্রতিদিন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকার যানজট, রেলক্রসিং সংকট ও প্রশাসনিক জটিলতা ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা বলে মন্তব্য

সামাজিক-রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা ও যানজট দূর করাই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান

আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬