চাঁপাইনবাবগঞ্জ সদর পিটিআই বস্তিতে বিশেষ অভিযানে বিপুল মাদকসহ নারী কারবারি আটক
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ২০ মে ২০২৬: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – DNC)।
আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পিটিআই বস্তি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করে DNC’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম।
অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় মোসা. সেমি বেগম ওরফে পলি (৩৯)। তিনি পিটিআই বস্তি এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পরে তার দেহ তল্লাশি করে ৩ (তিন) গ্রাম হেরোইন এবং ৬০ (ষাট) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় DNC’র পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














