চট্টগ্রাম ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নলছিটির আলোচিত মামলায় আদালতের পর্যবেক্ষণে অভিযোগ অসত্য প্রমাণিত, এলাকায় ব্যাপক আলোচনা

মিথ্যা যৌন নিপীড়ন মামলা প্রমাণিত: ঝালকাঠিতে বৃদ্ধ শ্বশুর জামিনে মুক্ত, পুত্রবধূ কারাগারে

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটিতে দায়ের করা এক আলোচিত যৌন নিপীড়ন মামলায় নাটকীয় মোড় নিয়েছে আদালতের রায়ে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুর জামিনে মুক্তি পেয়েছেন। একইসঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ মে) ঝালকাঠি আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের এক বৃদ্ধের বিরুদ্ধে তারই পুত্রবধূ যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলা দায়ের করেন। অভিযোগটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

আদালতে মামলার শুনানিকালে বাদীর জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ এবং উপস্থাপিত বিভিন্ন তথ্য পর্যালোচনা করে অভিযোগটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। অভিযোগের যথাযথ ভিত্তি না পাওয়ায় আদালত বৃদ্ধ শ্বশুরকে জামিন প্রদান করেন।

একইসঙ্গে আদালত মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়েরের অভিযোগে বাদী পুত্রবধূকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ আদালতের এ সিদ্ধান্তকে সত্য উদঘাটনের দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

অন্যদিকে অনেকে পারিবারিক বিরোধের জেরে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
আইনজীবীদের মতে, মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে আদালতের এমন পদক্ষেপ ভবিষ্যতে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নলছিটির আলোচিত মামলায় আদালতের পর্যবেক্ষণে অভিযোগ অসত্য প্রমাণিত, এলাকায় ব্যাপক আলোচনা

মিথ্যা যৌন নিপীড়ন মামলা প্রমাণিত: ঝালকাঠিতে বৃদ্ধ শ্বশুর জামিনে মুক্ত, পুত্রবধূ কারাগারে

আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬