চট্টগ্রাম ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দুর্নীতির অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের

জেলা প্রশাসকের নির্দেশনায় দায়িত্ব গ্রহণ, তবুও অপপ্রচারের শিকার চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিন

মোঃ আলম, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ, লালমনিরহাট | ১৮ মে ২০২৬ :
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রচার করা হলেও এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

জানা গেছে, লালমনিরহাট জেলা প্রশাসকের নির্দেশনা ও স্মারক নং: ০৫.৪৭.৫২০০.০২৬.০১.০৩০.২৪-৩৭৪ অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আলাল উদ্দিন।

এ বিষয়ে আলাল উদ্দিন বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবো।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আলাল উদ্দিন দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তারা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন।

এলাকাবাসীর দাবি, ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আলাল উদ্দিন আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। তাই অপপ্রচারের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা বন্ধ হওয়া উচিত।

তবে অভিযোগকারী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্নীতির অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের

জেলা প্রশাসকের নির্দেশনায় দায়িত্ব গ্রহণ, তবুও অপপ্রচারের শিকার চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিন

আপডেট সময় : ০৬:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬