চট্টগ্রাম ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ১০–১২ দিন, অনানুষ্ঠানিক অফিস পরিবেশ নিয়ে স্থানীয়দের অভিযোগ

রাঙ্গাবালীতে অফিসে না থেকেও বেতন তোলার অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তের আশ্বাস ইউএনও’র

মোঃ মাসুদ মোল্লা
  • আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গাবালী, পটুয়াখালী | ১৪ মে ২০২৬ :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে বন বিভাগের এক বিট কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থেকেও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন বিট অফিসার মো. সোয়েব খান। বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বিট অফিসার নিয়মিত অফিসে আসেন না। এ বিষয়ে অফিসে গিয়ে উপস্থিত স্টাফদের সঙ্গে কথা বললে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। অফিস স্টাফ শ্যামল চন্দ্র শীল দাবি করেন, “স্যার অফিসে থাকেন।”

তবে অপর স্টাফ নির্মল বাবু বলেন, “আমি ৬ মে অফিসে এসে তাকে পাইনি। হয়তো অফিসের কাজে বাইরে গেছেন।”
হাজিরা খাতার বিষয়ে জানতে চাইলে অফিস কর্মচারীরা জানান, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করা হয়নি। কারণ হিসেবে তারা বলেন, “স্যার অফিসের কাজে হাজিরা খাতা সঙ্গে নিয়ে গেছেন।”
সরেজমিনে দেখা যায়, অফিসে দুইজন স্টাফ উপস্থিত থাকলেও তাদের পরনে কোনো অফিসিয়াল পোশাক ছিল না এবং অফিসের পরিবেশও ছিল অনেকটা অনানুষ্ঠানিক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অফিসের কার্যক্রমে শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে।

অভিযুক্ত বিট অফিসার মো. সোয়েব খানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলা বন বিভাগের কর্মকর্তা আবুল কালামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মো. খায়রুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মুঠোফোনে জানান, “বিষয়টি অবহিত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ১০–১২ দিন, অনানুষ্ঠানিক অফিস পরিবেশ নিয়ে স্থানীয়দের অভিযোগ

রাঙ্গাবালীতে অফিসে না থেকেও বেতন তোলার অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তের আশ্বাস ইউএনও’র

আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬