চট্টগ্রাম ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শিবগঞ্জের জমিনপুর এলাকায় বিশেষ টহল অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয় নেশাজাতীয় সিরাপ

কিরণগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ‘Kuf Relief’ সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১১ মে) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৬টার দিকে কিরণগঞ্জ বিওপির নায়েক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় চোরাকারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Kuf Relief’ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, এসব সিরাপ ফেন্সিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীদের কাছে ব্যবহৃত হয়ে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জের জমিনপুর এলাকায় বিশেষ টহল অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয় নেশাজাতীয় সিরাপ

কিরণগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ‘Kuf Relief’ সিরাপ উদ্ধার

আপডেট সময় : ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬