চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আলোচনা সভা, সম্মাননা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত: গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেবায় মানবতার অনন্য দৃষ্টান্ত

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা, সম্মাননা প্রদান, প্রশিক্ষণ সেশন ও বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে হাসপাতালজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন ডাঃ জীবিতেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আহমেদুল কবির। এছাড়া বক্তব্য দেন ডাঃ দিবাকর বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইব্রাহিম মোল্লা, আবু সাইদ, মোঃ ফারুক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতের অন্যতম চালিকাশক্তি হচ্ছেন নার্সরা।

তাঁদের নিরলস পরিশ্রম, ধৈর্য, মানবিকতা ও আত্মত্যাগ ছাড়া চিকিৎসাসেবা কখনো পূর্ণতা পেতে পারে না। একজন নার্স শুধু চিকিৎসা ব্যবস্থার অংশ নন, তিনি রোগীর মানসিক সাহস ও মানবিক সহায়তার অন্যতম ভরসাস্থল।

অনুষ্ঠানে নার্স রীনা মিস্ত্রী, রহিমা খানম, সুলেখা রানী, মধু কানক লতা সরকার, ফাতেমা সামা দি ও রমা কালীসহ অনেকে অংশ নেন। এ সময় তরুণ নার্সদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেশন, অভিজ্ঞতা বিনিময় এবং সেরা সেবাদানকারী নার্সদের সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নার্স দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি সেবার মহান আদর্শকে নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। মানবিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠা দিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সরা প্রতিদিন মানুষের পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আলোচনা সভা, সম্মাননা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত: গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেবায় মানবতার অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ১২:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬