চট্টগ্রাম ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২২ রোগীর জন্য আর্থিক সহায়তা, ৩ জন মৃত রোগীর নমিনিকে চেক প্রদান

পীরগঞ্জে অসুস্থদের মুখে হাসি, মিললো সরকারি আর্থিক সহায়তা

মো. আরফান আলী
  • আপডেট সময় : ১০:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ছয়টি জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে (৪ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, কিডনি, ক্যান্সার (কর্কট), স্ট্রোক-প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, লিভার সিরোসিস এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ২২ জন রোগীর জন্য এই আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) মশিউর রহমান উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।

জানা যায়, তালিকাভুক্ত ২২ জন রোগীর মধ্যে তিনজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। তাদের মনোনীত নমিনিদের হাতে চেক প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২২ রোগীর জন্য আর্থিক সহায়তা, ৩ জন মৃত রোগীর নমিনিকে চেক প্রদান

পীরগঞ্জে অসুস্থদের মুখে হাসি, মিললো সরকারি আর্থিক সহায়তা

আপডেট সময় : ১০:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬