চট্টগ্রাম ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

চুরির ঘটনায় জরিমানা নির্ধারণের পর সামাজিক মাধ্যমে অপপ্রচার, সালিসকারীদের প্রতিবাদ

নগরকান্দায় স্বর্ণালংকার চুরির ঘটনায় সালিসকারীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তদন্তে ভিন্ন চিত্র

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
  • আপডেট সময় : ০৭:২৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

নগরকান্দার শ্রীরামদিয়া গ্রামে চুরির ঘটনায় সালিসকে ঘিরে বিতর্ক

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নগরকান্দা, ফরিদপুর | ৪ মে ২০২৬:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিসকারীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় তদন্তে অভিযোগের ভিন্ন চিত্র পাওয়া গেছে।

গত ২৪ মার্চ জাহাঙ্গীর মাতুব্বরের ঘরের বেড়া কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় একই বাড়ির ঘরজামাই মুহিত (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে ‘ফকিরি মতে (রুটি পড়া)’ খাওয়ানোর পর চুরির কথা স্বীকার করে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ ঘটনার প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা একটি সালিস বৈঠক করেন। সেখানে মুহিতের বিরুদ্ধে দেড় লাখ টাকা জরিমানা ধার্য করা হয় এবং পরিশোধের জন্য ২০ দিনের সময় দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, জরিমানার টাকা পরিশোধের আগেই একটি স্বার্থান্বেষী মহল সালিসকারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। সেখানে দাবি করা হয়, ‘রুটি পড়া’ খাইয়ে ঘরজামাইকে বাড়ি থেকে বের করে দিয়ে ২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে অভিযুক্ত মুহিতের স্ত্রী তরুনা বেগম (৩৫) বলেন, “আমার স্বামী চুরি করেছে—আমি তা বিশ্বাস করি। এর আগেও সে আমার ভাইদের বাড়িতে চুরি করে পালিয়েছিল। বর্তমানে সে পলাতক রয়েছে।” তিনি আরও জানান, তার স্বামী মাদক মামলায় জেল খেটেছেন এবং মাদকাসক্ত।

সালিসকারীদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আমার সঙ্গে ফোনে যে কথোপকথন হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

গ্রামের গণ্যমান্য ব্যক্তি সাহিদ সেক বলেন, “সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সালিস করেছি। আমাদের বিরুদ্ধে আনা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটি আমাদের সম্মানহানির চেষ্টা।”

এলাকার সচেতন মহল মনে করেন, কোনো ঘটনা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের আগে উভয় পক্ষের বক্তব্য যাচাই করা অত্যন্ত জরুরি। অন্যথায় বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুরির ঘটনায় জরিমানা নির্ধারণের পর সামাজিক মাধ্যমে অপপ্রচার, সালিসকারীদের প্রতিবাদ

নগরকান্দায় স্বর্ণালংকার চুরির ঘটনায় সালিসকারীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তদন্তে ভিন্ন চিত্র

আপডেট সময় : ০৭:২৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬