কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঘোষণা
- আপডেট সময় : ১১:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

কটিয়াদী, কিশোরগঞ্জ, ৩ মে ২০২৬:
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি এবং রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজীব এবং সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।
নবনির্বাচিত সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ মে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের একটি ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল। তবে ঘোষণার মাত্র ২০ দিনের মাথায় ৪ জুন রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেই কমিটি স্থগিত করা হয়। পরবর্তীতে পুনরায় নতুন করে এ আংশিক কমিটি ঘোষণা করা হলো।






















