চট্টগ্রাম ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

চাকরির নামে সৌদি আরবে পাঠিয়ে আটকে রাখা ও অতিরিক্ত টাকা দাবির অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হাজীগঞ্জে দালাল চক্রের প্রতারণা: সৌদি প্রবাসী পরিবারে আর্থিক বিপর্যয়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক প্রবাসীকে সৌদি আরবে কাজের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে একটি দালাল ও এজেন্সি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মিতু বেগম (৪০) জানান, তার স্বামী মোঃ জহির কাজীকে টিস্যু ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে দালাল চক্র ৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। গত ৬ মার্চ ২০২৬ তারিখে তাকে সৌদি আরবে পাঠানো হয়।

তবে সৌদি আরবে পৌঁছানোর পর তাকে নির্ধারিত কোম্পানিতে কাজ না দিয়ে একটি রুমে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে তাকে কাজ না দিয়ে বরং আরও টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

মিতু বেগম অভিযোগ করেন, দালাল চক্রের সঙ্গে যুক্ত তসলিম উদ্দিন (৬০), আউয়াল পাটোয়ারী (৬০), নাহিদ (৩৫) ও তাজু পাটোয়ারী (৬৫) তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

এছাড়া ভুক্তভোগী পরিবার দাবি করেছে, তারা ভুয়া ভিজিটিং কার্ড ব্যবহার করে প্রতারণা করছে, যেখানে কোনো বৈধ এজেন্সির নাম স্পষ্টভাবে নেই এবং লাইসেন্স নম্বর ০৯৬ উল্লেখ করা হয়েছে।

পরিবারের দাবি, আরও ৫০ হাজার টাকা না দিলে প্রবাসী জহির কাজীকে কোনো কাজ দেওয়া হবে না বা পরিস্থিতি আরও খারাপ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় পরিবারটি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে এবং ভুক্তভোগীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা অথবা প্রতিশ্রুত চাকরি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাকরির নামে সৌদি আরবে পাঠিয়ে আটকে রাখা ও অতিরিক্ত টাকা দাবির অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হাজীগঞ্জে দালাল চক্রের প্রতারণা: সৌদি প্রবাসী পরিবারে আর্থিক বিপর্যয়

আপডেট সময় : ১০:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬