চট্টগ্রাম ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান

যুক্তরাজ্যে বিএনপির সভা: গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন প্রত্যয়

কামাল খান
  • আপডেট সময় : ১০:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাসেক্স শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সাসেক্সের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির সাবেক সভাপতি ও কাউন্সিলর তফাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রবাসীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জান খসরু। তিনি সংগঠনের অতীত কর্মকাণ্ড, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সাসেক্স বিএনপি সবসময় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করে আসছে এবং ভবিষ্যতেও দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকবে।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, সহ সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জিলানি, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক জনি আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাসেক্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল মান্নান লুৎফরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, প্রবাসে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, প্রবাসে অবস্থান করেও তারা দেশের রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং দলীয় আদর্শ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান

যুক্তরাজ্যে বিএনপির সভা: গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন প্রত্যয়

আপডেট সময় : ১০:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬