সঞ্চল্যকর এলাকায় তিন খুনের ঘটনায় পুলিশের দ্রুত অভিযান, আলামত উদ্ধার
ফরিদপুর ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার, দ্রুত রহস্য উদঘাটন পুলিশের
- আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ফরিদপুর সদর | ২৮ এপ্রিল ২০২৬ : ফরিদপুরের কোতয়ালী থানাধীন সঞ্চল্যকর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার রহস্য উদঘাটন করে মাত্র ১০ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার মামলা নম্বর ৭৯, তারিখ ২৮-০৪-২০২৬ খ্রি., বাংলাদেশ পেনাল কোডের ৩০২/৩২৬/৩০৭/৩৪ ধারায় দায়ের করা এই হত্যা মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়। ঘটনার পরপরই জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নামে।
পুলিশ সুপার জানান, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মাত্র ১০ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।






















