চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি, ১০ জন বিজয়ীকে শিক্ষা উপকরণ প্রদান

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর | ২৮ এপ্রিল ২০২৬ :
“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি বলেন, “মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মেধা যাচাইয়ের ভিত্তিতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ—স্কুল ব্যাগ, জ্যামিতি বক্সসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এতে প্রায় ১৬০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি, ১০ জন বিজয়ীকে শিক্ষা উপকরণ প্রদান

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি

আপডেট সময় : ০৭:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬