চট্টগ্রাম ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দরিদ্র ও অসহায় মানুষের জন্য আইনি সহায়তা সহজলভ্য করার আহ্বান

বাঁশখালীতে আইনগত সহায়তা বিষয়ক অনুষ্ঠান, বিচার বিভাগ ও আইনজীবীদের সরব অংশগ্রহণ

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

বাঁশখালীতে আয়োজিত আইনগত সহায়তা বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী, চট্টগ্রাম | ২৮ এপ্রিল ২০২৬ :
চট্টগ্রামের বাঁশখালীতে আইনগত সচেতনতা বৃদ্ধি ও সরকারি সেবার প্রসার ঘটাতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিচার বিভাগ, পাবলিক প্রসিকিউশন এবং আইনজীবী নেতৃবৃন্দের সরব অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিভিল জজ ইয়াছিন আরাফাত এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) মোঃ বোরহান উদ্দিন মাতব্বর নূরী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য এই সেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল আবছার, আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন চৌধুরী এবং এডভোকেট এইচ এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দরিদ্র ও অসহায় মানুষের জন্য আইনি সহায়তা সহজলভ্য করার আহ্বান

বাঁশখালীতে আইনগত সহায়তা বিষয়ক অনুষ্ঠান, বিচার বিভাগ ও আইনজীবীদের সরব অংশগ্রহণ

আপডেট সময় : ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬