চট্টগ্রাম ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভেকু দিয়ে মাটি কাটা, ট্রলি চলাচলে ক্ষতিগ্রস্ত সড়ক—স্থানীয়দের অভিযোগ

হরিরামপুরে অবাধে মাটি কাটার দৌরাত্ম্য, হুমকিতে কৃষি জমি ও সড়ক

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর, মানিকগঞ্জ | ২৬ এপ্রিল ২০২৬:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহিরচর (দিয়াপাড়া) এলাকায় অবাধে মাটি কাটার ফলে কৃষি জমি ও স্থানীয় সড়ক মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাহিরচর গ্রামের কিছু ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ডাঙ্গা ও শস্যক্ষেত থেকে অবাধে মাটি কেটে বিক্রি করছেন। এতে আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মাটির ব্যবসায়ী রেজাউল ও আমিনুল ইসলাম (হিরো) নামে এক ব্যক্তি মিলে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, এক সপ্তাহ ধরে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে, যার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া মাটিবাহী ট্রলি চলাচলের কারণে বাহিরচর মসজিদ সংলগ্ন সরকারি সড়কেরও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “আমরা বাধা দিলে আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।”
তবে অভিযুক্তরা দাবি করেছেন, তারা প্রশাসনের অনুমতি নিয়েই বৈধভাবে মাটি কাটছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। এখন জেনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ করে কৃষি জমি রক্ষা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভেকু দিয়ে মাটি কাটা, ট্রলি চলাচলে ক্ষতিগ্রস্ত সড়ক—স্থানীয়দের অভিযোগ

হরিরামপুরে অবাধে মাটি কাটার দৌরাত্ম্য, হুমকিতে কৃষি জমি ও সড়ক

আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬