চট্টগ্রাম ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দোয়া ও আলোচনা সভায় নেতাদের শ্রদ্ধা, প্রবাসে বিএনপির সংগঠনে তার অবদান স্মরণ

লন্ডনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমর উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

কামাল খান | বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডন, যুক্তরাজ্য | ২৫ এপ্রিল ২০২৬ :
যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি দলটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, সাবেক সহ-সভাপতি তৈমুস আলী ও তাজুল ইসলাম, প্রাক্তন যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, মিসবা উজ্জামান সুহেল ও গুলজার খান, সাবেক কোষাধ্যক্ষ সালেহ গজনভী, প্রাক্তন সিনিয়র সদস্য শরিফুজ্জামান হোসেন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফকরুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক জনি আহমদ এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা মরহুম কমর উদ্দিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, “আলহাজ্ব কমর উদ্দিন ছিলেন একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। প্রবাসে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি তুলে ধরতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, দলের সংকটময় সময়েও তিনি প্রবাস থেকে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন, যা বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং দলের চেয়ারপারসনসহ অসুস্থ নেতাদের সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ কমর উদ্দিনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দোয়া ও আলোচনা সভায় নেতাদের শ্রদ্ধা, প্রবাসে বিএনপির সংগঠনে তার অবদান স্মরণ

লন্ডনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমর উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬