চট্টগ্রাম ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় নিজ উপজেলায় সংবর্ধনা, সাংবাদিকতায় অবদানের প্রশংসা

গোলাপগঞ্জে সংবর্ধিত হলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলম

সাহাদাত হোসেন কামাল
  • আপডেট সময় : ১০:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাপগঞ্জ, সিলেট | ২৫ এপ্রিল ২০২৬ :
গোলাপগঞ্জ প্রেসক্লাব-এর উদ্যোগে সিলেট প্রেসক্লাব-এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক মো. ফয়ছল আলমকে নিজ উপজেলায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নিজ কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের প্রবীণ সাংবাদিক ও লেখক আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ভূমি-ভবন দাতা আনোয়ার শাহজাহান, “আজকের পত্রিকা”-এর সম্পাদক মিছবাহ উদ্দীন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, উপদেষ্টা এম সিরাজুল ইসলাম এবং সমাজসেবী আলহাজ্ব নুরুল আম্বিয়া।

অনুষ্ঠান শুরু হয় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্য দেন “বৈচিত্রময় সিলেট”-এর সম্পাদক আবুল কাশেম রুমন।

এছাড়া আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনাম, এশিয়ান টিভির ব্যুরো চিফ পিংকু দাস, “আলোকিত সকাল”-এর সিলেট প্রতিনিধি শাহান উদ্দীন নাজু, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মাহমুদুল হাসান নাইম, জাকারিয়া তালুকদার, জাহিদ উদ্দিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক ফয়ছল আলম দীর্ঘদিন ধরে পেশাগত সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। মানুষের সেবা এবং সহকর্মীদের কল্যাণে তার অবদান প্রশংসনীয়। তার এই সাফল্য গোলাপগঞ্জসহ সমগ্র সিলেটবাসীর জন্য গর্বের।

তারা আরও বলেন, শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব-এর সহ-সভাপতি নির্বাচিত হয়ে তিনি গোলাপগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন।

উল্লেখ্য, ফয়ছল আলম বর্তমানে সিলেটের স্থানীয় দৈনিক “শুভ প্রতিদিন”-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হুমায়ূন, রিমন আহমদ, ফরহান মাসুদ আফসার, জাবেদ মাহবুব, ফাহাদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় নিজ উপজেলায় সংবর্ধনা, সাংবাদিকতায় অবদানের প্রশংসা

গোলাপগঞ্জে সংবর্ধিত হলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলম

আপডেট সময় : ১০:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬